রূপায়ণ সিটি উত্তরায় দ্বিতীয় ক্যাম্পাস করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। সম্প্রতি রূপায়ণ সিটি উত্তরায় এ-সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, পরিচালক রোকেয়া বেগম নামিসা, রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ড. মো. মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
রূপায়ণ সিটি উত্তরায় দ্বিতীয় ক্যাম্পাস করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল
রূপায়ণ সিটি উত্তরায় দ্বিতীয় ক্যাম্পাস করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। সম্প্রতি রূপায়ণ সিটি উত্তরায় এ-সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়।









