মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এএমএল অ্যান্ড সিএফটি) বিষয়ক দুই দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকায় ‘স্ট্রেনদেনিং এএমএল-সিএফটি ফ্রেমওয়ার্ক ইন সাইবার স্পেস’ শীর্ষক এ অর্ধবার্ষিক সেমিনারের আয়োজন করা হয়। এ সময় বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার ও ক্যামেলকো মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেমিনারে বিকাশের এএমএল অ্যান্ড সিএফটি বিভাগের ঢাকাসহ সারা দেশের আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।