চীনের শিল্পোৎপাদন কার্যক্রম আগস্টে পঞ্চম মাসের মতো সংকুচিত হয়েছে। কারণ হিসেবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে চাহিদা কমে যাওয়ার কথা উল্লেখ করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। তবে গত পাঁচ মাসে প্রথমবারের মতো বেড়েছে ক্রয়াদেশ। ফলে আগামী দিনগুলোয় ইতিবাচক ফল দেখার প্রত্যাশায় রয়েছেন বিনিয়োগকারীরা। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) জুলাইয়ে ৪৯ দশমিক ৩ পয়েন্ট থেকে বেড়ে ৪৯ দশমিক ৭ পয়েন্টে দাঁড়িয়েছে। উল্লেখ্য, পিএমআই ৫০ পয়েন্টের নিচে হলে শিল্পোৎপাদন কার্যক্রমে সংকোচন ও ৫০ পয়েন্টের ওপরে হলে সম্প্রসারণ বোঝানো হয়। রয়টার্স