রাজধানীর তেজগাঁওয়ে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বোর্ড অব ট্রাস্টিজের ১২৭তম সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে এতে একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত সদস্যরা সভায় তাদের মতামত তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।