এবি ব্যাংক পিএলসি তার ৬০তম উপশাখা হিসেবে নোয়াখালীর সেনবাগে ‘কানকির হাট উপশাখা’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোটসংলগ্ন ভূঁইয়া মার্কেটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এবি ব্যাংকের এমডি ও সিইও (ভারপ্রাপ্ত) রিয়াজুল ইসলাম ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নতুন উপশাখাটির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এবি ব্যাংকের কানকির হাট উপশাখার উদ্বোধন
এবি ব্যাংক পিএলসি তার ৬০তম উপশাখা হিসেবে নোয়াখালীর সেনবাগে ‘কানকির হাট উপশাখা’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।









