সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড সম্প্রতি তাদের যাত্রার পাঁচ বছর পূর্ণ করেছে। ২০১৭ সালে হাসান রহমানের হাত ধরে প্রতিষ্ঠানটির যাত্রা হয়। বতর্মানে প্রতিষ্ঠানটির অধীনে তিনটি মিউচুয়াল ফান্ড রয়েছে।
পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্টের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাসান রহমানের নেতৃত্বে ক্যাপিটেক সততার সঙ্গে তাদের ব্যবসার বিকাশ ও সম্প্রসারণ করছে। তিনি দেশের মিউচুয়াল ফান্ড খাতের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করতে কাজ করছেন। বর্তমানে ক্যাপিটেকের অধীনে তিনটি বে-মেয়াদি ক্যাপিটেক পদ্মা পিএফ শরিয়াহ ইউনিট ফান্ড, ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড ও ক্যাপিটেক-আইবিবিএল শরিয়াহ ইউনিট ফান্ড পরিচালিত হচ্ছে। সাম্প্রতিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও কভিড-১৯ মহামারীর মধ্যে এ ফান্ডগুলো থেকে বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ প্রদান করা হচ্ছে।










