দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ৬৩তম শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান হজরত মুফতি হাফেজ মাওলানা মুহিবুল্লাহিল বাক্কী নদভীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম রিয়াজুল করিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম এফসিএ, কোম্পানি সচিব মো. আকরাম হোসেন প্রমুখ।