এমডিসি হোল্ডিংসকে নগদ ৪৯৫ কোটি ডলারে কেনার জন্য একটি চুক্তি করেছে সেকিসুই হাউজ। এমডিসি যুক্তরাষ্ট্রের পঞ্চম বৃহত্তম রিয়াল এস্টেট কোম্পানি। অন্যদিকে সেকিসুই হাউজ জাপানের খ্যাতনামা রিয়াল এস্টেট কোম্পানি। সেকিসুই হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, তারা এমডিসির শেয়ারপ্রতি ৬৩ ডলার প্রদান করবে। এ ঘোষণার পর প্রিমার্কেট ট্রেডিংয়ে এমডিসির শেয়ার ১৬ শতাংশ বেড়েছে। নিক্কেই এশিয়া