সৌদিয়া ফ্লাইট অবতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে রেড সি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (আরএসআইএ)। গত সপ্তাহে বিমানবন্দরটি যাত্রীদের জন্য উন্মুক্ত করা হয়েছ। এক বিবৃতিতে মাল্টি-প্রজেক্ট ডেভেলপার রেড সি গ্লোবাল ও আমালা বলেছে, ‘‌রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখানে প্রতি বৃহস্পতি ও শনিবার ফ্লাইট পরিচালনা করা হবে। যাতায়াতে ২ ঘণ্টারও কম সময় লাগবে। একই দিনে একটি ফ্লাইট এখান থেকে রাজধানীতে ফিরে যাবে।’ আরব নিউজ