রেমিট্যান্স সেবায় বিশেষ অবদানের জন্য টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছে এনসিসি ব্যাংক। সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশী এ অ্যাওয়ার্ড দিয়েছে। সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০২৪ অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমানের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মোমেন এমপি এবং সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীসহ বিভিন্ন দেশের প্রবাসীরা এ সময় উপস্থিত ছিলেন।
রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছে এনসিসি ব্যাংক
রেমিট্যান্স সেবায় বিশেষ অবদানের জন্য টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছে এনসিসি ব্যাংক।










