বাংলাদেশের রফতানি খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় রফতানি ট্রফি ২০২০-২১ পেল প্রিমিটেক গ্রুপের দুটি অঙ্গ প্রতিষ্ঠান। সি ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে পদ্মা স্পিনিং কম্পোজিট লিমিটেড এবং ব্রোঞ্জ পদক পেয়েছে স্টার প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেড। সম্প্রতি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাত থেকে জাতীয় রফতানি ট্রফি গ্রহণ করেন প্রিমিটেক গ্রুপের চেয়ারম্যান মো. ওমর ফারুক, সিআইপি ও ব্যবস্থাপনা পরিচালক এমএ কাইয়ুম। এ নিয়ে পাঁচবার জাতীয় রফতানি ট্রফি পেল প্রিমিটেক গ্রুপ। —বিজ্ঞপ্তি
জাতীয় রফতানি ট্রফি পেল প্রিমিটেকের দুই প্রতিষ্ঠান
বাংলাদেশের রফতানি খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় রফতানি ট্রফি ২০২০-২১ পেল প্রিমিটেক গ্রুপের দুটি অঙ্গ প্রতিষ্ঠান।










