‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’-এ এককভাবে সর্বোচ্চ চারটি সম্মানজনক পুরস্কার পেয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি), যা ক্রেডিট বিজনেস, প্রিপেইড বিজনেস, অ্যাফ্লুয়েন্ট কার্ড সেগমেন্ট এবং ইনোভেশনে অসামান্য অর্জনের স্বীকৃতি বহন করে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। অনুষ্ঠানে এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং মাস্টারকার্ডের সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল, কান্ট্রি ম্যানেজার সৈয়দ মুহাম্মদ কামাল ও পরিচালক জাকিয়া সুলতানাসহ আর্থিক খাতের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে চার সম্মাননা পেল এমটিবি
‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’-এ এককভাবে সর্বোচ্চ চারটি সম্মানজনক পুরস্কার পেয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি), যা ক্রেডিট বিজনেস, প্রিপেইড বিজনেস, অ্যাফ্লুয়েন্ট কার্ড সেগমেন্ট এবং ইনোভেশনে অসামান্য অর্জনের স্বীকৃতি বহন করে।










