সেবার মান উন্নয়নের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণে ব্যবস্থাপকদের উৎসাহিত করতে ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের পঞ্চম শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৫ আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি। ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চলাধীন সব শাখার ব্যবস্থাপকদের অংশগ্রহণে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অফশোর ব্যাংকিং বিভাগপ্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আল মামুন। সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা কেন্দ্রীয় অঞ্চলপ্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান। সম্মেলনে ২০২৫ সালে ব্যাংকের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে করণীয়, সেবার মান বাড়ানোর উপায় এবং শাখাভিত্তিক কার্যক্রম জোরদার করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।—বিজ্ঞপ্তি
পূবালী ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের পঞ্চম শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
সেবার মান উন্নয়নের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণে ব্যবস্থাপকদের উৎসাহিত করতে ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের পঞ্চম শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৫ আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি।









