দেশের শীতার্ত ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে কম্বল দিয়েছে যমুনা ব্যাংক পিএলসি। গণভবনে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কম্বলের নমুনা হস্তান্তর করেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ।