কানাডার অন্যতম তামা উত্তোলন কোম্পানি নেভাডা কপার যুক্তরাষ্ট্রের পামকিন হলো খনি থেকে উত্তোলন শুরু করেছে। গত এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কোনো তামা খনি থেকে উত্তোলন শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রায় ২০ কোটি ডলার ব্যয়ে নেভাডা অঙ্গরাজ্যের ইয়েরিংটনে অবস্থিত এ খনির উন্নয়নকাজ করেছে প্রতিষ্ঠানটি। খনিটি থেকে ৬ কোটি ৫০ লাখ টন তামা উত্তোলন করার প্রত্যাশা করছে নেভাডা কপার। আগামী বছরের মাঝামাঝি থেকে পুরোদমে খনিটি থেকে উত্তোলন শুরু করবে নেভাডা কপার। সূত্র: রয়টার্স
পামকিন হলো থেকে তামা উত্তোলন শুরু করেছে নেভাডা কপার
কানাডার অন্যতম তামা উত্তোলন কোম্পানি নেভাডা কপার যুক্তরাষ্ট্রের পামকিন হলো খনি থেকে উত্তোলন শুরু করেছে। গত এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কোনো তামা খনি থেকে উত্তোলন শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।









