দেশজুড়ে ছড়িয়ে থাকা সেলস টিমের সদস্যদের কাজের প্রতি আরো অনুপ্রাণিত ও উৎসাহিত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হেড অফিসের কর্মকর্তা ও সারা দেশ থেকে আগত বিক্রয় প্রতিনিধি মিলিয়ে প্রায় দুই হাজার কর্মী এ সম্মেলনে অংশ নেন।
দিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপার স্টার গ্রুপের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান মো. মহিউদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) শেখ সাদি আবদুল মজিদ ও মো. মাহবুবুর রহমান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর তোফায়েল আহমেদ, বিজনেস হেড ও সেলস ডিরেক্টররা এবং মার্কেটিং বিভাগের ডিজিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সেলস টিমের সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও বিগত বছরের অর্জনের প্রশংসা করেন এবং আগামী দিনে নতুন উদ্যমে কাজ করার দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ব্যবসায়িক আলোচনার পাশাপাশি দিনটি পূর্ণ ছিল আনন্দে।
এর আগে গত ২২ জুলাই সারা দেশ থেকে আগত সেলস টিমের সদস্যরা সুপার স্টার গ্রুপের প্রধান কার্যালয় ‘এসএসজি সেন্টার’-এ আগমন করেন। প্রধান কার্যালয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং তারা অফিস পরিদর্শন করেন।










