সচেতনতা বৃদ্ধি ও কমপ্লায়েন্স শক্তিশালী করার লক্ষ্যে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। সম্প্রতি সিলেটে আয়োজিত ওই প্রশিক্ষণে অংশ নেন সিলেট অঞ্চলের ৫০ জন ব্যাংক কর্মকর্তা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ, বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ। এ সময় বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের যুগ্ম পরিচালক হুমায়রা জাহান রুপাসহ মার্কেন্টাইল ব্যাংকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।