জুনে
রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ক্যাসপারস্কি সফটওয়্যারকে নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র। এর জের ধরে দেশটিতে
সফটওয়্যার বেচাকেনা বন্ধের
সিদ্ধান্ত নিয়েছে রুশ অ্যান্টিভাইরাস প্রতিষ্ঠান
ক্যাসপারস্কি। ক্যাসপারস্কি জানিয়েছে, আগামী
২০ জুলাই থেকে ধীরে ধীরে তারা দেশটি থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিতে শুরু করবে।
এক
প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠানটির
সকল প্রকার সফটওয়্যার বাজারজাত ও বিক্রিতে নিষেধাজ্ঞা
দেয়ার পর এমন সিদ্ধান্ত নিয়েছে
তারা।
বিবিসি
জানায়, যুক্তরাষ্ট্রে ব্যবসার
সুযোগ নষ্ট হওয়ায় তাদের
সেখানে ব্যবসা গুটিয়ে নিতে হচ্ছে। তবে
এই সিদ্ধান্তকে দুঃখজনক এবং কঠিন বলে
উল্লেখ করেছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির বাণিজ্য সচিব জিনা রাইমন্ডো
গত মাসে বলেছিলেন, কোম্পানির
ওপর মস্কোর প্রভাব যুক্তরাষ্ট্রে ব্যবসা পরিচালনায় উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করেছে।










