চট্টগ্রাম থেকে প্রথম ও দ্বিতীয় সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন যথাক্রমে বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলীহোসাইন আকবরআলী এবং গ্রুপের এমডি আমীর আলিহোসাইন। এছাড়া সেরা মহিলা করদাতা সম্মাননা পেয়েছেন আলীহোসাইন আকবরআলীর স্ত্রী বিলকীছ আলীহোসাইন। সম্প্রতি এক অনুষ্ঠানে চট্টগ্রাম কর অঞ্চল-১-এর কর কমিশনার মো. শাহাদাৎ হোসেন শিকদার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতারের কাছ থেকে পরিবারের পক্ষে সনদপত্র গ্রহণ করেন আমীর আলিহোসাইন। —বিজ্ঞপ্তি