বিদেশী পর্যটকের জন্য প্রাক-আগমন নিবন্ধনের প্রয়োজনীয়তা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। এ বিধিকে মহামারীতে বিধ্বস্ত পর্যটন শিল্পের পুনরুদ্ধারে প্রতিবন্ধকতা হিসেবে দেখা হয়েছিল। এদিকে জনসমাগম ব্যতীত দেশটিতে ১ জুলাই থেকে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতাও তুলে নেয়া হচ্ছে। গত বছরের শেষ দিক থেকেই কভিডজনিত সীমান্তবিধি শিথিল শুরু করে থাই সরকার। নিবন্ধনের জন্য বিদেশী পর্যটকদের টিকা, বীমা ও অন্য কাগজপত্রের অনলাইন কপি জমা দিতে হয়। এর পরই তারা দেশটিতে প্রবেশের সুযোগ পান। আগামী ১ জুলাই থেকে পর্যটকদের বাড়তি এ ঝামেলায় পড়তে হবে না। —এপি
পর্যটকদের আগাম নিবন্ধনের প্রয়োজনীয়তাও তুলে নিচ্ছে থাইল্যান্ড
বিদেশী পর্যটকের জন্য প্রাক-আগমন নিবন্ধনের প্রয়োজনীয়তা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। এ বিধিকে মহামারীতে বিধ্বস্ত পর্যটন শিল্পের পুনরুদ্ধারে প্রতিবন্ধকতা হিসেবে দেখা










