এ উপলক্ষে গতকাল রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আনুষ্ঠানিকভাবে নতুন গ্যাস স্টোভের মোড়ক উন্মোচন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।

আরএফএল গ্রুপ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরএন পাল বলেন, ‘আরএফএল সবসময় ভোক্তার পরিবর্তনশীল চাহিদার ওপর গুরুত্বারোপ করে। বর্তমানে গ্রাহকরা এমন পণ্য চান, যা তাদের জীবনধারা ও রুচিকে প্রতিফলিত করে। বাংলাদেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইন গ্যাস স্টোভ উন্মোচনের মাধ্যমে আমরা উদ্ভাবন, গুণগত মান ও ডিজাইনের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। স্থানীয় উৎপাদনকে শক্তিশালী করা এবং বিশ্বমানের পণ্য দেশের গ্রাহকদের কাছে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে কিচেন স্পেস আগের চেয়ে অনেক বেশি রুচিশীল হয়ে উঠেছে। গ্রাহকরা শুধু ফাংশনাল বেনিফিট নয়, বৈচিত্র্য ও নান্দনিকতাও চান। আরএফএল থ্রিডি প্রিন্টেড ডিজাইন গ্যাস স্টোভ বাজারে এক নতুন লুক নিয়ে এসেছে, যা টেকসই ও উচ্চ পারফরম্যান্স বজায় রাখে।’

আরএফএল গ্রুপ জানিয়েছে, থ্রিডি প্রিন্টেড ডিজাইন গ্যাস স্টোভগুলোর সর্বনিম্ন মূল্য ৩ হাজার ও সর্বোচ্চ ৯ হাজার টাকা। সিঙ্গেল ও ডাবল ডিজাইনের নয়টি গ্যাস স্টোভ মডেল বাজারে আনা হয়েছে। মডেলগুলো সারা দেশে অনুমোদিত ডিলার ও আরএফএল শোরুমে পাওয়া যাচ্ছে। এছাড়া ই-কমার্স প্লাটফর্ম অথবাডটকমের মাধ্যমে অনলাইনেও অর্ডার করা যাবে।

অনুষ্ঠানে আরএফএল গ্রুপের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম বলেন, ‘আরএফএল স্থানীয় বাজারে সম্পূর্ণ নতুন ডিজাইন ধারণা উপস্থাপন করেছে। নতুন গ্যাস স্টোভটিতে রয়েছে এক্সক্লুসিভ থ্রিডি প্রিন্টেড গ্লাস-টপ সারফেস, যা প্রিমিয়াম লুক নিশ্চিত করে এবং প্রচলিত মডেলগুলোর থেকে আলাদা। আধুনিক প্যাটার্ন ও আকর্ষণীয় ফিনিশিংয়ের সমন্বয়ে এটি সমসাময়িক কিচেনের জন্য একটি আদর্শ পছন্দ।’

তিনি আরো জানান, ‘আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি স্টোভটি উচ্চ পারফরম্যান্স ও নিরাপত্তা নিশ্চিত করে। এতে রয়েছে মজবুত টেম্পার্ড গ্লাস, উচ্চ তাপশক্তিসম্পন্ন ব্রাস বার্নার এবং নিরাপদ ও ঝামেলাহীন রান্নার জন্য উন্নত সেফটি ফিচার। গ্লাস সারফেসে ব্যবহৃত থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি পণ্যের ভিজুয়াল গভীরতা ও ডিজাইন স্পষ্টতা বৃদ্ধি করে, তবে এর স্থায়িত্ব বা তাপ সহনশীলতায় কোনো প্রভাব ফেলে না।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরএফএল গ্যাস স্টোভের বিজনেস হেড সঞ্জয় বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অপারেশন আমিনুল ইসলাম, ফাইন্যান্স কন্ট্রোলার এইচএম ফজলুল হক এবং সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার হুমায়ুন ফারাজী।