আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২২-এ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড লাভ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারের হাতে পুরস্কার তুলে দেন। বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড প্রোগ্রাম দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএমইবি) একটি বার্ষিক আয়োজন। এর মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্র এবং জাতীয় অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য করপোরেট প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করা হয়। —বিজ্ঞপ্তি
আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড পেল ইবিএল
আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২২-এ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড লাভ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।










