চলতি বছরের প্রথম সাত মাসে ২ কোটি ৬৮ লাখ বিদেশী পর্যটকের গন্তব্য ছিল ইউরেশিয়ার দেশ তুরস্ক। দেশটির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, বার্ষিক হিসাবে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিদেশী পর্যটক আগমনের হার গত বছরের তুলনায় বেড়েছে ১৬ দশমিক ২২ শতাংশ। তুরস্ক ভ্রমণ করা বিদেশীদের মধ্যে শীর্ষে আছে রাশিয়ান নাগরিকরা। মোট পর্যটকের ১৩ শতাংশ এসেছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত দেশটি থেকে। এছাড়া ১২ শতাংশ পর্যটক জার্মান এবং ৭ দশমিক ৭১ শতাংশ যুক্তরাজ্যের নাগরিক। সরকারি হিসাব অনুসারে, শুধু এপ্রিলে তুরস্ক ভ্রমণ করেছে ৭১ লাখ বিদেশী নাগরিক। আনাদোলু এজেন্সি
তুরস্কে বিদেশী পর্যটক আড়াই কোটি ছাড়িয়েছে
চলতি বছরের প্রথম সাত মাসে ২ কোটি ৬৮ লাখ বিদেশী পর্যটকের গন্তব্য ছিল ইউরেশিয়ার দেশ তুরস্ক।










