রবি আজিয়াটা লিমিটেডের নবগঠিত সহযোগী প্রতিষ্ঠান অ্যাকজেনটেকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আদিল হোসেন নোবেল। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রবি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পাশাপাশি বৈশ্বিক বাজারে ক্লাউড সার্ভিস, ডাটা সেন্টার সার্ভিস, এআই, ডাটা অ্যানালিটিকস, ব্লকচেইন, সাইবার সিকিউরিটি, ইআরপি সলিউশন, মডার্ন ওয়ার্কপ্লেস সলিউশন, আইওটি ইত্যাদির মতো হাই-টেক ডিজিটাল সলিউশন ও সার্ভিসের ক্রমবর্ধমান বাজারের ওপর বিশেষ গুরুত্ব দেয়ার উদ্দেশ্যে অ্যাকজেনটেক গঠন করা হয়েছে। নোবেল ২০১৯ সালের জুনে রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার হিসেবে নিযুক্ত হন। ২০১৪ সালের অক্টোবরে তিনি এন্টারপ্রাইজ বিজনেসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে রবিতে যোগ দেন।