ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) স্টুডেন্টস অ্যাফেয়ার্স বিভাগের আর্ট অব লিভিং প্রোগ্রামের উদ্যোগে ‘প্যারেন্টস ডে ২০২৫’ উদযাপন করা হয়েছে। ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসে গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দুই হাজারের বেশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভিনেতা আবুল হায়াত। অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন ডিআইইউ উপাচার্য অধ্যাপক ড. এমআর কবির। দিনব্যাপী এ আয়োজনে ছিল এক্সপ্রেসিভ সেশন, সাংস্কৃতিক পরিবেশনা, শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের মতবিনিময়, কৃতজ্ঞতা প্রকাশ এবং পা ধোয়া কর্মসূচি।
ডিআইইউতে প্যারেন্টস ডে উদযাপন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) স্টুডেন্টস অ্যাফেয়ার্স বিভাগের আর্ট অব লিভিং প্রোগ্রামের উদ্যোগে ‘প্যারেন্টস ডে ২০২৫’ উদযাপন করা হয়েছে।










