অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির (এসিআই) ৫২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ডিজিটাল প্লাটফর্মে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চেয়ারম্যান এম আনিস উদ দৌলা। সভায় ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য প্রস্তুতকৃত কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদনসহ পরিচালকমণ্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়। শেয়ারহোল্ডাররা ওই অর্থবছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। সভায় এসিআইয়ের এমডি ড. আরিফ দৌলা ব্যবসার উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরেন ও শেয়ারহোল্ডারদের প্রশ্নের উত্তর দেন। —বিজ্ঞপ্তি
এসিআই পিএলসির ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির (এসিআই) ৫২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।









