প্রতিষ্ঠান ভেদে ৪০-৫০ টাকা দিয়ে একজনকে ইফতার করানোর সুযোগ রয়েছে। আর একটি পরিবারের সারা মাসের ইফতারের দায়িত্ব নেয়া যাবে ১ হাজার টাকা অনুদান দিয়ে। বিকাশ গ্রাহক নিজের সুবিধামতো প্রতিদিন কিংবা একসঙ্গে বেশি অংকের অনুদানও দিতে পারছেন। এ সামাজিক সংগঠনগুলো রাজধানীর বিভিন্ন স্থান ও মসজিদে এবং ঢাকার বাইরের বিভিন্ন স্থানে প্রতিদিন সুবিধাবঞ্চিতদের জন্য ইফতারের আয়োজন করে থাকে।
প্রতিদিন ইফতার আয়োজন নিয়ে মজার স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিয়ান আরিফ বলেন, ‘ইফতারের এ আয়োজন আমাদের বাড়তি তৃপ্তি দেয়। আমরা উদ্যোগ নিয়েছি, তবে এ আয়োজনে সারা দেশ থেকে নানা ধরনের মানুষ যুক্ত হচ্ছেন। যারা ইফতার করাতে চান তারা খুব সহজেই বিকাশ অ্যাপ থেকে অনুদান দিয়ে এ উদ্যোগের অংশ হতে পারেন।’
ইফতারের জন্য অনুদান দিতে গ্রাহককে বিকাশ অ্যাপের ‘ডোনেশন’ আইকনে ক্লিক করে যে প্রতিষ্ঠানকে অনুদান দিতে চান তা নির্বাচন করতে হবে। এরপর নাম, ই-মেইল ও অনুদানের পরিমাণ উল্লেখ করে সাবমিট করতে হবে। পরের ধাপে বিকাশ পিন নাম্বার দিয়ে অনুদান কার্যক্রম শেষ করার পর ‘আপনার অনুদান সফল হয়েছে’ লেখা একটি প্রাপ্তি স্বীকারপত্র পেয়ে যাবেন গ্রাহক। —বিজ্ঞপ্তি










