এমএনআরএস ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত কৃতী ছাত্র-ছাত্রীদের পুরস্কার ও সনদপত্র প্রদান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন সেমিনার হলে আয়োজন করা হয় এ অনুষ্ঠান। এমএনআরএস ট্রাস্টের চেয়ারম্যান মমতাজ বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম।