দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লু-চিফ সূচক ডিএস-৩০ সমন্বয় করা হয়েছে। এতে নতুন করে ১১টি কোম্পানিকে যুক্ত এবং আগের ১১টি কোম্পানিকে বাদ দেয়া হয়েছে। এ সমন্বয় ২৩ জুলাই থেকে কার্যকর হবে। অন্যদিকে আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৩০ সূচকও চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন করে ১৪টি কোম্পানিকে যুক্ত এবং আগের ১৪টি কোম্পানিকে বাদ দেয়া হয়েছে। এ সমন্বয় ২৭ জুলাই থেকে কার্যকর হবে। পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানিয়েছে ডিএসই ও সিএসই।   

বছরে দুবার ডিএস-৩০ সূচক সমন্বয় করা হয়। অর্ধবার্ষিকের সমন্বয়ে সূচকটিতে যুক্ত হওয়া ১১ কোম্পানি হলো ইস্টার্ন ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি, ইস্টার্ন হাউজিং লিমিটেড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও এডিএন টেলিকম লিমিটেড। 

অন্যদিকে সিএসই-৩০ সূচকে যুক্ত হওয়া ১৪ কোম্পানি হলো এপেক্স ফুডস লিমিটেড, এপেক্স ফুটওয়্যার লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বিডি লিমিটেড, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, জিপিএইচ ইস্পাত লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড।

উল্লেখ্য, সিএসই-৩০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানি মূলধনের শতকরা প্রায় ২৫ দশমিক ৮৮ শতাংশ।