এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ১২তম জাতীয় এসএমই পণ্যমেলায় একটি স্টল চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। মেলায় আগত ক্রেতা-দর্শনার্থী, গ্রাহক ও উদ্যোক্তারা এখানে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং এবং এসএমই বিনিয়োগ-সংক্রান্ত তথ্যসেবা পাবেন। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গতকাল ফিতা কেটে স্টলটি উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের এমডি মো. ওমর ফারুক খান। এ সময় ব্যাংকের এসইভিপি ও এসএমই ইনভেস্টমেন্ট উইং প্রধান আবু সাঈদ মো. ইদ্রিস, এসইভিপি মো. মিজানুর রহমান ভূঁইয়া, ইভিপি মো. মজনুজ্জামান ও মোহাম্মদ জাকির হোসাইন এবং এসভিপি নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সেবা নিয়ে এসএমই পণ্যমেলায় ইসলামী ব্যাংক
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ১২তম জাতীয় এসএমই পণ্যমেলায় একটি স্টল চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।










