ওটিটিতে প্রথমবারের মতো মুনাফা করল ওয়াল্ট ডিজনি, তাও কিনা পূর্বাভাসের এক প্রান্তিক আগে। হুলু, ডিজনি প্লাস ও ইএসপিএন প্লাস কোম্পানির চলতি আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সম্মিলিতভাবে আয় করেছে ২ হাজার ৩১৬ কোটি ডলার। এ সময় সম্মিলিত পরিচালন মুনাফা করেছে ৪ কোটি ৭০ লাখ ডলার, যেখানে ২০২৩ সালের একই সময়ে লোকসান হয়েছিল ৫১ কোটি ২০ লাখ ডলার। তবে ইএসপিএন প্লাস বাদ দিয়ে হিসাব করলে ডিজনির স্ট্রিমিং সেগমেন্টে এপ্রিল-জুন প্রান্তিকে লোকসান হয়েছে ১ কোটি ৯০ লাখ ডলার। খবর সিএনবিসি ও ছবি এপি
প্রথমবার মুনাফার ঘরে ডিজনির স্ট্রিমিং ব্যবসা
ওটিটিতে প্রথমবারের মতো মুনাফা করল ওয়াল্ট ডিজনি, তাও কিনা পূর্বাভাসের এক প্রান্তিক আগে।










