সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন ও মো. সাঈদুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ আবুল কালাম এবং সদ্য বিদায়ী পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান, ডিএমডি মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান প্রমুখ। —বিজ্ঞপ্তি
সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।










