দেশের দুস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লাখ পিস কম্বল দিয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি। সম্প্রতি গণভবনে প্রধনামন্ত্রী শেখ হাসিনার কাছে নমুনা কম্বল হস্তান্তর করেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার।