সাউথইস্ট ব্যাংক পিএলসি কালেকশন সার্ভিস, পে-রোল ব্যাংকিং সার্ভিস এবং অন্যান্য ব্যাংকিং সেবা প্রদানের জন্য ঢাকাস্থ ‘উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের’ সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফরিদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন। এ চুক্তির আওতায় উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ ব্যাংকের প্রসারিত ডেলিভারি চ্যানেলের মাধ্যমে টিউশন ফি সংগ্রহ করতে পারবে এবং যেকোনো ধরনের ফান্ড ট্রান্সফার করতে পারবে।