গ্লোবাল বিজনেস কনফারেন্সে বেস্ট রিয়েল এস্টেট কোম্পানি অব দ্য ইয়ার ক্যাটাগরিতে ইন্টারন্যাশনাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৩ অর্জন করল নতুনধরা অ্যাসেটস লিমিটেড। সম্প্রতি দুবাইয়ের মিলেনিয়াম প্লাজা হোটেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ করেন কোম্পানির এমডি ড. মো. সাদী-উজ-জামান। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ডিএমডি মেরীনা সাদী ও কোম্পানির পরিচালক শাহীন মিঞা শিকদার।