টানা তিন বছর ধরে তুরস্কে গমের সমাপনী মজুদে চাঙ্গা ভাব বজায় রয়েছে। তবে চলতি বছর শেষে বদলে যাচ্ছে পরিস্থিতি। ২০২০ সাল শেষে দেশটিতে গমের সমাপনী মজুদের পরিমাণ আগের বছরের তুলনায় ৪ দশমিক ৪৪ শতাংশ কমে ৬৪ লাখ ৫৪ হাজার টনে নেমে আসতে যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর এগ্রিমানি।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল শেষে তুরস্কে গমের সমাপনী মজুদের পরিমাণ ছিল ৬৭ লাখ ৫৪ হাজার টন, যা আগের বছরের তুলনায় ৭৫ দশমিক ২৫ শতাংশ বেশি। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দেশটিতে কৃষিপণ্যটির সমাপনী মজুদ কমে আসছে তিন লাখ টন।
সর্বশেষ ২০১৬ সালে তুরস্কে গমের মজুদে মন্দা ভাব দেখা গেছে। ওই বছর দেশটিতে কৃষিপণ্যটির মজুদ ছিল ১২ লাখ ৪৯ হাজার টন।










