কোম্পানিটির বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বিদ্যমান বাজারদরে এসব স্পেস বিক্রি করা হবে। সম্প্রতি অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মাইডাস ফাইন্যান্সিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ২৬ পয়সায়। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২৪ টাকা ৮৭ পয়সায়।
মাইডাস ফাইন্যান্সিং সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৩ টাকা ৪০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৮ টাকা ৬৬ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় হাইব্রিড মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ঠিক করা হয়েছে ২ সেপ্টেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
২০২৪ হিসাব বছরেও বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি মাইডাস ফাইন্যান্সিংয়ের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ২৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৬৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৭৩ পয়সায়।
২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি মাইডাস ফাইন্যান্সিং। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৬ পয়সা । ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৬ টাকা ৭৯ পয়সায়।
২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মাইডাস ফাইন্যান্সের ইপিএস হয়েছে ৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৬০ পয়সায়।
মাইডাস ফাইন্যান্সিংয়ের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৩’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২৫ হিসাব বছরের ১১ আগস্ট পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি।
২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মাইডাস ফাইন্যান্সিংয়ের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৪৩ কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা। পূঞ্জীভূত লোকসানের পরিমাণ ৭৫ কোটি ৭৮ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৩৮ লাখ ৯২ হাজার ৫০৭। এর মধ্যে ৩৮ দশমিক ৩৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৬ দশমিক ২৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৪১ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৩৪ দশমিক ৯৮ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাইডাস ফাইন্যান্সিংয়ের শেয়ার সর্বশেষ ৫ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ৩ টাকা ৭০ পয়সা থেকে ৭ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।










