ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে বুধবার এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলি নিয়ে আলোচনা করা হয়। এ সময় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ; ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, প্রকৌশলী মো. তৌহীদুর রহমান, ফকির আখতারুজ্জামান এবং আবদুল হাকিম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং পর্ষদ সচিবালয়ের ভাইস প্রেসিডেন্ট এএইচএম আশরাফ উদ্দিন। —বিজ্ঞপ্তি