ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) লোকসান হয়েছে ১২৭ কোটি ৫২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৪ কোটি ২৫ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির লোকসান বেড়েছে ৩৫ শতাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৪৬ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০১ টাকা ১৬ পয়সা। 

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সিদ্ধান্ত নেয়নি ইউনিয়ন ক্যাপিটাল। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১১ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৮৬ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯১ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরেডিএসইতে গতকাল ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারের সমাপনী দর ছিল ৭ টাকা ৩০ পয়সা।