গত বছরের চতুর্থ প্রান্তিকে কাতারের অর্থনীতি ৮ শতাংশ সম্প্রসারণ হয়েছে। কাতারের পরিকল্পনা ও পরিসংখ্যান কর্তৃপক্ষ (পিএসএ) প্রকাশিত উপাত্তে এ তথ্য উঠে এসেছে। পিএসএর সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে কাতারের মোট জাতীয় উৎপাদন বা জিডিপি ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৯৯ কোটি কাতারি রিয়াল। ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে দেশটির জিডিপির আকার ছিল ১৬ হাজার ৬৬৮ কোটি কাতারি রিয়াল। অ্যারাবিয়ান বিজনেস