নভেল করোনাভাইরাস মহামারী, ইউক্রেনের যুদ্ধের কারণে ২০২২ সালে মুনাফায় ফেরার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়েছে রায়ানএয়ারের। চাহিদা বাড়লেও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে পুনরুদ্ধার নিয়ে সতর্ক করেছে আইরিশ স্বল্পব্যয়ের উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। খবর রয়টার্স।
ইউরোপের সবচেয়ে বেশি যাত্রী বহন করা এয়ারলাইনসটির প্রধান নির্বাহী মাইকেল ও’লিয়ারি বলেন, ম্যানেজমেন্টের উচিত পদক্ষেপ নেয়া এবং আরো দ্রুত সব উড়োজাহাজ সরবরাহ করা। সেই সঙ্গে নতুন টিমকে কাজ করার সুযোগ দেয়া দরকার।
নভেল করোনাভাইরাসের সংক্রমণের জন্য ৩১ মার্চ পর্যন্ত গত ১২ মাসে রায়ানএয়ার ৩৫ কোটি ৫০ লাখ ইউরো লোকসানের মুখে পড়েছে। প্রতিষ্ঠানটির পরিকল্পনা ছিল চলতি বছরে যাত্রী চলাচল ১৬ কোটি ৫০ লাখে উন্নীত করা। যেখানে আগের বছরে সংখ্যাটা ছিল ৯ কোটি ৭০ লাখ। কভিড-১৯ মহামারীর আগে রেকর্ড সংখ্যাটা ছিল ১৪ কোটি ৯০ লাখ যাত্রী চলাচলের।
ও’লিয়ারি বলেন, বিষয়টি যদি অসম্ভব নাও হয় তবে অবাস্তব। চলতি আর্থিক বছরের অর্ধেক যাওয়ার আগেই ঠিকঠাক লক্ষ্য নির্ধারণ করা যাবে না। মুনাফায় ফেরার বিষয়টা খুব ভঙ্গুর অবস্থায় রয়েছে।










