যুক্তরাজ্যে জনপ্রিয় সব ব্র্যান্ডের আইসক্রিম ও ললির দাম বেড়েছে। দুই বছরে দাম বাড়ার গড় হার ৩০ শতাংশ। মূলত দুধ, কোকোয়া, চিনিসহ আইসক্রিম তৈরির উপকরণ, শ্রম, পরিবহন ও জ্বালানি খরচ বৃদ্ধির প্রভাব পড়েছে বিক্রি মূল্যে। এর মধ্যে সবচেয়ে দাম বেড়েছে করনেটো স্ট্রবেরি কোনের। ২০২২ সালে এ আইসক্রিমের একটি প্যাকের দাম ছিল ২ দশমিক ৫৭ পাউন্ড। চলতি বছর পর্যন্ত দাম ৩৮ শতাংশ পর্যন্ত বেড়ে হয়েছে ৩ দশমিক ৫৫ পাউন্ড। খবর দ্য গার্ডিয়ান ও ছবি ইউনিলিভার