আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নির্বাহী কমিটির ২১০তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি মীর মোফাজ্জল হোসেনসহ পরিচালক মো. রুহুল আমিন ভুইয়া, মো. আতোয়ার হোসেন, মো. রফিকুল ইসলাম ও মো. রাশেদুজ্জামান উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের অপারেশনাল কার্যক্রম গতিশীল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নির্বাহী কমিটির ২১০তম সভা অনুষ্ঠিত
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নির্বাহী কমিটির ২১০তম সভা অনুষ্ঠিত হয়েছে।









