স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে মঙ্গলবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাইফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. যুবাইর মোহাম্মাদ এহসানুল হক। কর্মশালাটি সঞ্চালনা করেন ব্যাংকের ডিএমডি মো. সিদ্দিকুর রহমান। এ সময় শরিয়াহ সেক্রেটারিয়েটের প্রধান কেএম রহমাতুল্লাহ শাখাগুলোর শরিয়াহ পরিপালনবিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন।