জিপিএইচ ইস্পাত কোম্পানি লিমিটেডকে অগ্নিবীমা দাবির ৭০ লাখ ৬৯ হাজার ২৮৭ টাকার চেক হস্তান্তর করেছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বীমা দাবি নিষ্পত্তি অনুষ্ঠানে প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালক ও ক্লেইমস অ্যান্ড রি-ইন্স্যুরেন্স কমিটির চেয়ারম্যান মো. আব্দুল্লাহ্ জিপিএইচ ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গির আলমের হাতে চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ইন্স্যুরেন্সের সিইও আব্দুল হামিদ, চিফ কনসালট্যান্ট কেএম সাইদুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং গুলশান শাখাপ্রধান মাহবুবুর রহমান প্রমুখ।
প্রাইম ইন্স্যুরেন্সের ৭১ লাখ টাকার অগ্নিবীমা দাবির চেক হস্তান্তর
জিপিএইচ ইস্পাত কোম্পানি লিমিটেডকে অগ্নিবীমা দাবির ৭০ লাখ ৬৯ হাজার ২৮৭ টাকার চেক হস্তান্তর করেছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।










