ঢাকায় আয়োজিত এক সেমিনারে চতুর্থ সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫ এর ঘোষণা দেয়া হয়েছে। আগামী ২৭ থেকে ৩০ নভেম্বর রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় এ মেলা অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে প্রিন্সিপাল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে শেলটেক সিরামিকস লিমিটেড।

সেমিনারে বিসিএমইএ সভাপতি ময়নুল ইসলাম জানান, দেশের সিরামিক খাত দ্রুত এগোচ্ছে এবং এ এক্সপোর মাধ্যমে বৈশ্বিক পর্যায়ে দেশের সক্ষমতা তুলে ধরা হবে। অনুষ্ঠানে প্রিন্সিপাল স্পন্সর শেলটেক সিরামিকস লিমিটেডের পরিচালক সৈয়দ আলী আবদুল্লাহ জামি বলেন, শেলটেক দেশের সিরামিক শিল্পে উদ্ভাবন ও প্রবৃদ্ধির ধারায় ভূমিকা রাখতে চায়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিসিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ ও আবদুল হাকিম সুমন, ভাইস প্রেসিডেন্ট রাশীদ মাইমুনুল ইসলাম, সাধারণ সম্পাদক ইরফান উদ্দীন, পরিচালক মো. জিয়াউল হক জিকু।

এছাড়া মেলার প্রিন্সিপাল স্পন্সর শেলটেক সিরামিকসের পরিচালক সৈয়দ আলী আবদুল্লাহ জামি, প্লাটিনাম স্পন্সর প্রতিষ্ঠান ডিবিএল সিরামিকসের বিপণন প্রধান দিদারুল আলম খান, আকিজ সিরামিকসের বিক্রয় ও বিপণন বিভাগীয় প্রধান মো. আশরাফুল হক এবং মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্র্যান্ড ব্যবস্থাপক শাহাজাদা ইয়াসির আরাফাত শুভ উপস্থিত ছিলেন।

এবারের এক্সপোতে ২৫টি দেশের ১৩৫টি প্রতিষ্ঠান ও ৩০০টি ব্র্যান্ড অংশ নেবে। মেলায় তিনটি কারিগরি সেমিনার, চাকরির আয়োজন, সরাসরি প্রদর্শনী, ব্যবসায়ী বৈঠক, র‌্যাফেল ড্র নতুন প্রযুক্তির প্রদর্শনী থাকবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা সবার জন্য খোলা থাকবে।

—বিজ্ঞপ্তি