শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে ভৈরবের বাঁশগাড়ীতে ডা. ইকবাল এডুকেশন ওয়ার্ল্ডে ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ফাউন্ডেশন ও প্রিমিয়ার ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচবিএম ইকবাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল, বোর্ডের সদস্য এম ইমরান ইকবাল, জামাল জি আহমেদ, ইয়াশনা পুজা ইকবাল, এইচবিএম লুৎফুর রহমান ও শোয়েভ রহমান।