দেশের পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সোমবার লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সব সূচক বেড়েছে। এ সময় পর্যন্ত প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জে (ডিএসই) সাড়ে ৪০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

বাজার পর্যবেক্ষ‌ণে দেখা যায়, এদিন সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর পর সূচক বাড়লেও পরে তা কমে যায়। বেলা সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্সে আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৯৩ পয়েন্টে দাঁড়ি‌য়েছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এ সময় পর্যন্ত প্রায় ১ প‌য়েন্ট বেড়ে ২ হাজার ৩০৪ ও শরিয়াহ সূচক ডিএসইএস ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১২ পয়েন্টে দাঁড়িয়েছে।

বেলা সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১১৮টির আর অপরবর্তিত রয়েছে ১১০টি সিকিউরিটিজের বাজারদর। এ সময় পর্যন্ত এক্সচেঞ্জটিতে ৪৬৭ কো‌টি ৬৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।