সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ঘোষিত ৪৬ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। গত বছরের ৩ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির এজিএমে এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল সদ্যসমাপ্ত বছরের ৭ নভেম্বর।
২০২১-২২ হিসাব বছরে বাংলাদেশ সাবমেরিন কেবলের আয় হয়েছে ৪৪১ কোটি ৭৪ লাখ টাকা। যেখানে আগের বছরে আয় ছিল ৩৪৪ কোটি ৮৫ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০৫ কোটি ২ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১৯০ কোটি ৭৩ লাখ টাকা।









