আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির কারণে চলতি মাস থেকে ভোক্তা মূল্যের বছরপ্রতি প্রবৃদ্ধি ৩ শতাংশের ঘরে ফিরে যেতে পারে। চলতি বছর কোরিয়ায় মূল্যস্ফীতি চাপ কমলেও দেশটির অর্থ মন্ত্রণালয় আশা করেছে, অক্টোবরের আগে ভোক্তামূল্য বৃদ্ধির হার ৩ শতাংশের সীমায় থাকবে। চলতি বছর কোরিয়ার বছরপ্রতি বৃদ্ধির হার কিছুটা মন্থর হয়েছে। জুন ও জুলাইয়ে ভোক্তামূল্য দাঁড়িয়েছিল যথাক্রমে ২ দশমিক ৭ ও ২ দশমিক ৩ শতাংশ, যা ২৫ মাসের মধ্যে সর্বনিম্ন। ব্যাংক অব কোরিয়ার ভোক্তা মূল্য বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ২ শতাংশের কাছাকাছি নিয়ে আসা। দ্য কোরিয়া হেরাল্ড
উচ্চ জ্বালানি ব্যয়ে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা
আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির কারণে চলতি মাস থেকে ভোক্তা মূল্যের বছরপ্রতি প্রবৃদ্ধি ৩ শতাংশের ঘরে ফিরে যেতে পারে।










